সড়ক দুর্ঘটনা : মাগুরায় ২ র‍্যাব সদস্যসহ নিহত ৩ (ছবি : সংগৃহিত)
সারাদেশ

মাগুরায় ২ র‍্যাব সদস্যসহ নিহত ৩

সান নিউজ ডেস্ক : মাগুরায় ফেনসিডিল বহনকারী একটি পিকআপকে ধাওয়া করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় র‍্যাবের দুই সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত

শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর রাতে সদরের রাউতরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার ভোর রাতে ফেনসিডিল বহনকারী একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে র‍্যাবের গাড়ি। এ সময় র‍্যাবের গাড়ি এবং ওই পিকআপের সংঘর্ষে দুই র‍্যাব সদস্য ও পিকআপ ভ্যানের চালক নিহত হন।

নিহতরা হলেন- র‍্যাব-৬ এর সদস্য ফারুক ও আনিসুর রহমান এবং পিকআপ চালক মহিদুল।

আরও পড়ুন : ১০ ডিসেম্বর যান চলাচল স্বাভাবিক

সংবাদ মাধ্যমকে র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল পিকআপে বিপুল পরিমাণ ফেনসিডিল যাচ্ছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আমাদের ক্যাম্পের সামনে সিগন্যাল দিলে পিকআপটি তা মানেনি।

তখন আমাদের সদস্যরা তাদের ধরার চেষ্টা করে। যখন তাদের গাড়িটি ওভারটেক করতে যায়, তখন তারা গাড়ি দিয়ে র‍্যাবের গাড়ির ডানপাশে আঘাত করে। এ সময় দুটি গাড়িই রাস্তার পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় র‍্যাবের ২ সদস্য নিহত হন। আর তাদের গাড়ির চালক মারা যান। গাড়ি থেকে এক থেকে দেড় হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : নতুন ৩ বিচারপতি নিয়োগ

মাগুরা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, র‍্যাব ক্যাম্প ঝিনাইদহ চেকপোস্ট পরিচালনা করছিলেন। সেখানে একটি পিকআপে অবৈধ মাদক আছে জানতে পেরে গাড়িটিকে থামাতে বলে। গাড়ি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাগুরা সাঁইত্রিশ নামক বাজারে দুটি গাড়ির দুর্ঘটনা ঘটে।

তিনি আরও ঘটনাস্থলেই র‍্যাবের এক সদস্য মারা যায়। হাসপাতালে আনার পর র‍্যাবের অপর সদস্য মারা যায়। এছাড়া পিকআপ চালক মারা গেছে। গুরুতর আহত একজনকে ঢাকার সিএমএইচে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : বিমানের এমডি হলেন শফিউল আজিম

সংবাদ মাধ্যমকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এহসানুল হক মাসুম বলেন, র‍্যাব-৬ এর একটি টহল গাড়ির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এ ঘটনায় তিনজন মারা গেছেন। ঘটনাস্থলেই ফারুক নামে একজন র‍্যাব সদস্য নিহত হন। আর হাসপাতালে ভর্তি হন র‍্যাব সদস্য আনিসুর রহমান, নাজমুল এবং পিকআপ চালক মহিদুল।

আরও পড়ুন : ঢাকার পাশে থাকতে প্রস্তুত ভারত

এর মধ্যে আনিসুর রহমানকে ঢাকায় পাঠানো হয়। তিনি ঢাকা যাওয়ার পথে মারা যান। আর র‍্যাব সদস্য নাজমুলকে সিএমএইচে রেফার করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা