সারাদেশ

রেলে কাটা পড়ে মহিলার মৃত্যু

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ ফরিদপুরের বোয়ালমারীতে রেলে কাটা পড়ে অজ্ঞাত (৩০) এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর রেলস্টেশনের নিকটে এ দুর্ঘটনা ঘটে।

সাতৈর রেলস্টেশনের কীম্যান মো. টুটুল জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মেইল ট্রেন 'টুঙ্গীপাড়া এক্সপ্রেস'সকাল সোয়া ৮টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর রেলস্টেশন ক্রস করছিল। রেলস্টেশনের দক্ষিণে ২০০ মিটার দূরে হোম সিগন্যালের কাছে সোবাহান শেখের বাড়ির পাশে ট্রেনটি পৌঁছলে ওই অজ্ঞাত মহিলা দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে। ওই মহিলার পরিচয় শনাক্ত করা যায়নি। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাজবাড়ী জেলার জিআরপি থানার ওসি মো. মাসুদ আলম বলেন, এ ঘটনায় ইউডি মামলা হবে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা