সারাদেশ

পাবনার ৩ প্রতিবন্ধী শিক্ষার্থীর সাফল্য

জেলা প্রতিনিধি, পাবনা: রাজশাহীর বাঘা উপজেলার জালাল উদ্দিনের ছেলে রবিউল ইসলাম জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। লেখাপড়ার প্রতি তার প্রবল আগ্রহ। ২০১৭ সালে পরিবার থেকে তাকে ভর্তি করা হয় পাবনার মানবকল্যাণ ট্রাস্টে। পঞ্চম শ্রেণী থেকে তিনি এখানে পড়ালেখা করেন। এবারের এসএসসি পরীক্ষায় শ্রুতি লেখকের সহায়তায় তিনি জিপিএ ৩.৬৭ পয়েন্ট অর্জন করেছেন।

আরও পড়ুন : ফের আদালতে পরীমণি

তার মতো রাজশাহীর পুঠিয়া উপজেলার সাজ্জাদ হোসেনের ছেলে আব্দুর রব আকন্দ ৩.৬৭ পয়েন্ট এবং পাবনার সাঁথিয়ার মাহমুদপুর গ্রামের হয়রত আলীর ছেলে অন্তর হোসেন জিপিএ ২.৫০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তারা দু’জন জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী।

সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এবার দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী এই তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছেন। পাবনার মানব কল্যাণ ট্রাষ্টের সার্বিক সহযোগিতায় এসএসসি পরীক্ষা দিয়েছিলেন তারা।

মানব কল্যাণ ট্রাস্ট সুত্রে জানা গেছে, দৃষ্টি প্রতিবন্ধী রবিউল ইসলাম দোগাছী স্কুল এন্ড কলেজ থেকে এবং শারীরিক প্রতিবন্ধী আব্দুর রব আকন্দ শহীদ ও অন্তর হোসেন শহীদ এম মনসুর আলী কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

দৃষ্টি প্রতিবন্ধী রবিউল ইসলাম জানান, এক সময় পরিবারের অভাবে লেখাপড়া ছেড়েই দিয়েছিলাম। এরপর এই প্রতিষ্ঠানে এসে বিনা খরচে পড়াশুনা করছি। এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করেছি। খুবই ভালো লাগছে।

আরও পড়ুন : ২৫ পুলিশ কর্মকর্তা বদলি

তিনি বলেন, শিক্ষাবোর্ড থেকে আমাদের জন্য ব্রেইল পদ্ধতির কোন বই সরবরাহ করা হয়নি। ব্রেইল পদ্ধতির বই সরবরাহের দাবি জানাচ্ছি।

রবিউল ইসলামে বাবা জালাল উদ্দিন বলেন, জন্ম থেকে আমার সন্তান দৃষ্টি প্রতিবন্ধী হলেও পড়াশুনার প্রতি প্রবল আগ্রহ ছিলো। অভাব অনটন ও নানা প্রতিকুলতায় এক সময় তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়ে। আমরা আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। এ সময় মানব কল্যাণ ট্রাষ্ট্রের চেয়ারম্যান প্রফেসর আবুল হোসাইন স্যারের সন্ধান পেয়ে এই মানবকল্যাণ ট্রাষ্টে ভর্তি করে দেই। তখন থেকে সব খরচ এই ট্রাষ্টই বহন করে থাকে।

পাবনা মানব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান প্রফেসর আবুল হোসাইন বলেন, শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী পাবনার মানব কল্যাণ ট্রাষ্টের সহায়তায় ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া করছেন। এছাড়াও প্রায় ৬০ জনের মত শারীরিক প্রতিবন্ধী এখানে পড়াশুনা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ

তিনি বলেন, এ প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত প্রায় একশ’ দৃষ্টি প্রতিবন্ধীকে উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়া হয়েছে। তবে এ প্রতিষ্ঠানে মাত্র দু’জন ব্রেইল পদ্ধতির শিক্ষক হওয়ায় ব্যাহত হচ্ছে তাদের শিক্ষা কার্যক্রম। গত বছর ১১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিলেও এবার ৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে ব্যাপকভাবে এখানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়াশুনার সুযোগ দেওয়া যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা