সারাদেশ

বোয়ালমারীতে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বিদায়ী জেলা প্রশাসক অতুল সরকারকে বিদায় সংবর্ধনা দিয়েছে বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ২৫ পুলিশ কর্মকর্তা বদলি

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, বোয়ালমারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, চতুল ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, প্রভাষক নাসরিন জাহান এবং পশ্চিম সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা রায় লিপা।

আরও পড়ুন: চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ

অনুষ্ঠান শেষে পল্লী সঞ্চয় ব্যাংকের বোয়ালমারী শাখা থেকে তিনজন দরিদ্রের মধ্যে ১লাখ ১০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। ঋণ প্রাপ্তরা হলেন- সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বেদনা বেগম, চুকিনগর গ্রামের মাছুরা খাতুন এবং পৌরসভার ৫ নং ওয়ার্ডের শিবপুর গ্রামের দিদার শেখ। এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা