ছবি: সংগৃহীত
সারাদেশ
শামীম টেক্সটাইল মিল

গাজীপুরে ১১ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন

সান নিউজ ডেস্ক : গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ইতিহাসের এই দিনেজর্জ হ্যারিসনের প্রয়াণ

গতকাল সোমবার (২৮ নভেম্বর ) রাতে লাগা আগুন আজ মঙ্গলবার (২৯ নভেম্বর ) সকাল সাড়ে ১১টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইনচার্জ বেলাল আমিন সাংবাদিকদের জানান, গত রাত ১১টার দিকে আগুনের খবর পেয়ে প্রথমে দুইটি ইউনিট যায়। পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন : বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু

তিনি বলেছেন, এখন যে অবস্থায় আছে তাতে আগুন অন্য কোথাও ছড়ানোর আশঙ্কা নেই। এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এ দিকে প্রাথমিকভাবে প্রায় ৪০০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন শামীম টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের । তিনি বলেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ সামনে আরও বাড়তে পারে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা