সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেলো ২ বোনের

জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার গ্যাস পাম্পের সামনে ট্রাকচাপায় ২ বোন নিহত হয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) সকাল ৮ টায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: এলপিজি বহনকারী জাহাজে আগুন

নিহতরা হলো- গাইবান্ধা উপজেলার দক্ষিণ গ্রিদারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নূপুর আক্তার ও একই এলাকার আব্দুর রশিদের মেয়ে রুনা আক্তার।তারা সম্পর্কে চাচাতো বোন। দুর্ঘটনায় আরও আহত হয়েছে মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম। তারা ৩ জনই গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, শনিবার রাতে নূপুরের মা মারা যান। এই খবর পেয়ে ভোরে মোটরসাইকেল নিয়ে নূপুর, তার স্বামী রাকিবুল ও চাচাতো বোন রুনা রওনা হন। এরপর শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের অমেরা গ্যাস পাম্পের সামনে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি রাস্তার ওপর পড়ে যায়। এ সময় পেছনে থাকা অজ্ঞাত ১টি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নূপুর ও রুনা মারা যান। তবে চালক রাকিবুল গুরুতর ভাবে আহত হন। এর পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মকর্তরা।

আরও পড়ুন: সাতক্ষীরায় এসবিএসি ব্যাংকে আগুন

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা