সংগৃহীত ছবি
সারাদেশ

পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

জেলা প্রতিনিধি : শেরপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আরও ৪ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : রাস্তার মাঝের সেই খুঁটি না সরিয়ে আবার কাজ শুরু

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইসকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনার পূর্বধরা উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও সুলতান মিয়ার মেয়ে সুবিনা বেগম (২০)।

আরও পড়ুন : হিন্দু বাড়িতে হামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

পুলিশ জানায়, দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশা নকলা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পর সুবিনা বেগমের (২০) মৃত্যু হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা