সংগৃহীত ছবি
সারাদেশ

ভারতীয় মদসহ আটক ২ 

জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৯টি ব্র্যান্ডের ৭৭৪ বোতল ভারতীয় মদ ও একটি মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: পিস্তলসহ বিএনপি নেতা আটক

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে নালিতাবাড়ী থানা পুলিশের ওসি মো. ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৬ নভেম্বর) রাতে নালিতাবাড়ী সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমচূড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে মো. আলী হোসেন (২৬)।

পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব মদ উদ্ধার ও মাইক্রোবাস জব্দ করা হয়। একইসঙ্গে আশরাফুল ইসলাম ও আলী হোসেনকে আটক করা হয়। জব্দকৃত নিষিদ্ধ ভারতীয় মদের আনুমানিক মূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছানুয়ার হোসেন বলেন, শেরপুর পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও এএসপি নালিতাবাড়ী সার্কেলের নির্দেশে এসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি আরও বলেন, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা