সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আজ বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: ট্রাকচাপায় তিন বাইক আরোহী নিহত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থ বছরে রবি প্রণোদনায় গম, ভূট্টা, সরিষা, চীনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৭৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। দুই হাজার জনকে গম, ৫০ জনকে ভূট্টা, ৫০ জনকে চীনাবাদাম, ১৩৫০ জনকে মসুর, ৩০ জনকে মুগ, ১২০০ জনকে শীতকালীন পেঁয়াজ, ২০০০ জনকে সরিষা এবং ১০০ জনকে খেসারি দেয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী, উপজেলা কৃষি অফিসার এসএম রাশেদুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার কারিজুল ইসলামসহ বীজ ও সার প্রাপ্তির জন্য তালিকাভূক্ত কৃষকগণ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা