সংগৃহীত ছবি
সারাদেশ

বাগদা ফার্ম হত্যার বিচার ও ভূমি ফিরিয়ে দেওয়ার দাবি

জেলা প্রতিনিধি : গাইবান্ধায় বাগদা-ফার্মের আদিবাসী সাঁওতাল বাঙ্গালীর প্রান্তিক পল্লীতে সন্ত্রাসী হামলায় নিহত ৩ সাঁওতাল হত্যার বিচার ও ৭ দফা দাবিতে শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : যুব সমাজের অর্জিত বিপ্লব নিয়ে ষড়যন্ত্র চলছে

বুধবার (৬ নভেম্বর) গাইবান্ধার গোবিন্দগঞ্জ কাটামোড়ে এই কর্মসূচি পালিত হয়।

সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি মিঃ বার্নাবাস টুডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন। আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু, আদিবাসী গবেষণা পর্ষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, ন্যায়পাল রাষ্ট্র সংষ্কার আন্দোলনের এড. রায়হান কবির, রাষ্ট্র সংষ্কার আন্দোলনে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কনক রহমান, রাষ্ট্র সংষ্কার আন্দোলন রংপুরের আহবায়ক অধ্যাপক চিনু কবির, রাষ্ট্র সংষ্কার আন্দোলন গাইবান্ধার সভাপতি মৃণাল কান্তি বর্মন, গাইবান্ধা যুব সংষ্কার আন্দোলনের সমন্বয়ক কনক সরকার, আতাউর রহমান সাবু, সুফল হেমব্রোম, স্বপন শেখ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেখ নাছির উদ্দিন বলেন, বাগদা ফার্ম তিন হত্যার বিচার, মিথ্যা মামলাসহ প্রকৃত ভূমির মালিকরা যাতে জমির মালিকানা ফিরে না পায় সেজন্য গুটিকয়েক নেতা এই সাধারণ ভুক্তভোগীদের বিভিন্ন ভাগে ভাগ করে তাদেরকে বিভ্রান্ত করছে। কিছু নেতা গাইবান্ধায়, কিছু নেতা ঢাকায় রাজনৈতিক এনজিও বাটপারদের নিয়ে নিজেদের উন্নয়নে ব্যাস্ত। তাদের কাজ হলো ভালো ভালো কথা বলে সাধারণ মানুষের আবেগ বিক্রি করে খাওয়া আর অন্যদের দোষারোপ করা। আপনারা প্রান্তিক জনগোষ্ঠীর সাধারণ কৃষক এই জমির মালিক। এই টাউট—বাটপাররা যাতে আর নতুন করে আপনাদের মাথা বিক্রি করতে না পারে সে জন্য সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন : ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৪

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, বর্তমান উপদেষ্টাগণকে আবারও মনে করে দিতে চাই, আপনারা স্বাধীন ভূমি কমিশন গঠন করে প্রকৃত জমির মালিকদের মাঝে জমি ফেরত দিন, হত্যা মামলার বিচার করুন, মিথ্যা মামলা নিষ্পত্তি করুন।

এ সময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু বলেন, আবেদন জমা হয়েছে, অলরেডি মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়েছে মন্ত্রণালয় থেকে। আশা করি খুব দ্রুত ভালো খবর আসবে। কিন্তু কিছু দালাল চায় না সমস্যার সমাধান হোক, সমাধান হলে তো ব্যবসা হবে না।

তিনি বলেন, সব জায়গায় বৈষম্য দুর হচ্ছে আর বাগদা ফার্মে বৈষম্য বাড়ছে। একসময় সবাই এক ছিল সেখান থেকে এখন ৩/৪ ভাগ হচ্ছে, আদিবাসী বাঙালী হয়তো আলাদা হবে। ২০১৮ সাল থেকে এদের এক করার চেষ্টা করছি, আওয়ামী ফ্যাসিজমের কারণে সম্ভব হয়নি। বর্তমানে আরো নতুন কিছু যোগ হয়েছে— নেতৃত্ব, জমি বন্ধক রাখা, পুকুর বন্ধক রাখা, এর ধান ও কাটা, একজনের জমি আর একজন দখল করা, বালুর পয়েন্ট ব্যবসা, সদস্য ভর্তি, প্রতি বিঘা জমির জন্য সাধারণ কৃষকদের চাঁদা ৫০০/৩০০, বিভিন্ন অনুষ্ঠানের চাঁদা, এনজিও অনুদান, রাজনৈতিক অনুদান, ব্যক্তি অনুদান, বিদেশি দান অনুদান, ভাগবাটোয়ারা, ঐতিহ্যের বাংলা তারি, নতুন কতুবদের ইন্ধন, আগের আওয়ামী দালাল বর্তমান দালাল, স্থানীয় গ্রামের আদিবাসী বাঙালী বস্তির আদিবাসী বাঙালী ক্ষমতার বিবাদ, জমির প্রকৃত কাগজ ওলা ভুয়া দাবি ইত্যাদি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা