ছবি : সংগৃহিত
ঐতিহ্য ও কৃষ্টি

সাঁওতাল সম্প্রদায়ের পাতাবাহা উৎসব শুরু

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কানুনগো পাড়ায় সাঁওতাল সম্প্রদায়ের আজ থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী উৎসব পাতা বাহা।

আরও পড়ুন : ঈশ্বরগঞ্জে নববর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রা

নিজেদের ঐতিহ্য আচার অনুষ্ঠান সংস্কৃতি আর বাহারি পোশাক পড়ে নেচে-গেয়ে বরণ করে নেয় পাতা বাহাকে। উৎসবের আমেজকে পরিপূর্ণ করে তুলতে এলাকায় পরিণত হয় সাঁওতাল সম্প্রদায়ের মিলন মেলায়।

শুক্রবার (১৪ এপ্রিল) দিনের শুরুতে পানিতে ফুল ভাসিয়ে অশুভকে দূর করে শুভ প্রভাতের আলোয় জাগ্রত করতে নতুন বছরকে বরন করে এই পাতাবাহা উৎসবের মধ্যদিয়ে,

এলাকার শিশু-কিশোর ও নারী-পুরুষেরা হাতে ফুল নিয়ে পাহাড়ের বুক চিরে বয়ে চলা চেংগী নদীতে আসতে দেখা যায়। এ সময় নদীর বালুর স্তুপে রাখা হয় কলাপাতার উপরে সাজানো সারি সারি হরেক রকম ফুল। মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে চেংগী নদীর স্বচ্ছ পানিতে হাঁটুজলে ফুল ভাসিয়ে গঙ্গাদেবীর পূজা করে।

আরও পড়ুন : কাজের অগ্রগতি পরিদর্শনে দিল্লির হাইকমিশনার

এসময় সাঁওতাল উন্নয়ন সংসদ ও সাঁওতাল স্টুডেন্ট ফোরাম পানছড়ি শাখার অংশগ্রহণে মঙ্গলময় বর্ণাট্য শোভাযাত্রা বের করা হয়, র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এলাকার সাওতাল সম্প্রদায়ের সর্দার জানায়, পাতা মানে নববর্ষ আর বাহা মানে ফুল। ফুল দিয়েই আমরা নববর্ষ তথা পাতা বাহাকে বরণ করি।

সাঁওতাল স্টুডেন্ট ফোরাম সভাপতি মানিক সাঁওতাল ও আকাশ সাঁওতাল জানান, ৮৭ পরিবারে মোট ৩৩৫ জন সাঁওতাল পানছড়ি উপজেলায় বসবাস করেন।

আরও পড়ুন : জামালপুরে পহেলা বৈশাখ উদযাপন

ফাল্গুনী, সাগরিকা, মনি সাঁওতাল জানায়, এবারের আনন্দ অন্যবারের তুলনায় অনেক ব্যতিক্রম,আগামী তিনদিন তারা উৎসবের আমেজে ভেসে ঐতিহ্যবাহী তীর ধনুক নিক্ষেপসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা করবে।

যার মাধ্যমে আগামী প্রজন্ম ঐতিহ্য ধরে রাখার ব্যাপারে উৎসাহ পাবে এবং ভবিষ্যতে ও যেন এ ধারাবাহিকতা বজায় রাখতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা