সংগৃহীত
সারাদেশ

ইউপিডিএফ সমর্থককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়িতে বরুণ বিকাশ চাকমা (৫৫) নামে ১ ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (৮ জুন) রাত ৯ টায় পানছড়ির দুর্গম দুদুকছড়ার ভারত সীমান্তবর্তী হাতিমারা এলাকায় এই হত্যার ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: সোয়াট ও এটিইউ এর অভিযান

নিহত ব্যক্তি, ওই এলাকার সুধীর বিকাশ চাকমার ছেলে। তিনি বর্তমানে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এর ১ জন সমর্থক বলে জানা যায়।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এই হত্যাকাণ্ডের জন্য পাহাড়ের অপর ১টি আঞ্চলিক সংগঠন জেএসএস (সন্তু) গ্রুপকে দায়ী করেছেন। তিনি বলেন , শনিবার রাতে ৩/৪ জন অস্ত্রধারী ব্যক্তি বরুণের বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়। জেএসএস সদস্যরা পাহাড়ের পরিস্থিতি অশান্ত করছে জানিয়ে অবিলম্বেে এই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান তিনি।

আরও পড়ুন: পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আজম জানান, এই ঘটনার খবর শুনেছি। এই এলাকাটি দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা