সংগৃহীত ছবি
সারাদেশ

রাঙামাটিতে অবরোধ প্রত্যাহার

জেলা প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ইউপিডিএফের অবরোধ প্রত্যাহার করা হয়েছে। অবরোধ প্রত্যাহার করায় খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন : অর্থনেতিক সংকটকালে বাজেট গণমুখী

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াসিন আরাফাত বলেন, খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন জায়গায় অবরোধকারীরা গাছ ফেলে রাখার কারণে শনিবার সকাল থেকে সাজেকগামী যান চলাচল বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনী রাস্তা পরিষ্কার করার পর দুপুরের কিছু পরে সাজেক থেকে স্কট ছেড়ে গিয়েছে। এতে সাজেকে অবস্থানরত পর্যটকরা নিরাপদে খাগড়াছড়ি চলে গেছেন।

প্রসঙ্গত, শুক্রবার (৭ জুন) মাচালং নিবার্চন পরিচালনা কমিটি নামে একটি সংগঠনের ব্যানারে ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ নিবার্চনের দাবিতে শনিবার (৮ জুন) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। শুক্রবার রাতে সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি বিবৃতি পাঠায় ইউপিডিএফ। শনিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শিরীন আক্তার নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করলে অবরোধ প্রত্যাহার করে সংগঠনটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা