ছবি : সংগৃহিত
অপরাধ
পানছড়িতে ট্রাক্টর জব্দ

ভারতীয় ৬৫ বস্তা চিনিসহ আটক ৪

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং সীমান্ত এলাকায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসা ভারতীয় চিনিসহ একটি ট্রাক্টর জব্দ করেছে বিজিবি।

আরও পড়ুন: মোবাইল ফোন না পেয়ে আত্মহত্যা

গতকাল (২ জুন) শুক্রবার গভির রাতে লোগাং জোন (৩ বিজিবি) বিওপির কমান্ডার নায়েব সুবেদার ধনঞ্জয় কুমারের নেতৃত্বে উপজেলার দুদুকছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৫ বস্তা অবৈধ চিনি সহ চারজন চোরাকারবারি ও একটি ট্রাক্টর আটক করা হয়।

লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: কাঁচা মরিচ টাটকা রাখার উপায়

বিজিবি সূত্রে, আটককৃতরা হলেন, ট্রাক্টর চালক আবুল খায়ের (৪৫) পিতা মো. ইদ্রিস আলী গ্রাম-দমদম পানছড়ি, একই উপজেলার মোল্লাপাড়া গ্রামের শহিদ দেওয়ানের ছেলে মো জসিম (৩০), ইব্রাহিমের ছেলে বাবুল মিয়া (৪০) এবং মধ্যনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. রাকিব (২২) আটককৃত আসামিদের আজ শনিবার জব্দকৃত চিনি ও ট্রাক্টরসহ পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের মামলার মাধ্যমে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জামালপুরের সড়ক দুর্ঘটনায় নিহত ১

লোগাং জোন অধিনায়ক লে. কর্নেল এ কে এম আরিফুল ইসলাম জানান, সীমান্তে চোরাচালান,মাদক এবং সকল প্রকার অবৈধ কার্যকলাপ বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সর্তক অবস্থায় রয়েছে, নিয়মিত এ ধরনের অভিযান অব্যহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা