সংগৃহীত ছবি
সারাদেশ

পলিথিনসহ ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: পরিবেশদূষণকারী বিক্রি নিষিদ্ধ ২৫০০ কেজি পলিথিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আরও পড়ুন: ফের মহাসড়কে শ্রমিক অবরোধ

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত আক্কাস হাওলাদার ৫নং ওয়ার্ড পলাশপুর ৩নং মসজিদ গলির বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, গভীর রাতে পলাশপুর এলাকায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় আক্কাস হাওলাদারের ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫০০ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। একই সঙ্গে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা