সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে ৩ মাদক কারিবারি আটক

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : খাগড়াছড়িতে চেয়ারম্যানের অপসারণ ও পূর্ণগঠনের দাবি

গ্রেপ্তারকৃতরা হলেন, উলিপুর পৌরসভার নারিকেল বাড়ি এলাকার আব্দুস ছাত্তারের ছেলে শেখ ফরিদ (৪০), ধরনিবাড়ি ইউনিয়নের মালতিবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে রবিউল হোসেন বাবু (২৭) ও দক্ষিণ মধুপুর কবিরাজ পাড়া গ্রামের কেরামত আলীর ছেলে আতাউর রহমান (৪৫)।

পুলিশ জানায়, সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ধরনীবাড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২ শত গ্রাম গাঁজাসহ শেখ ফরিদ ও রবিউল হোসেন বাবুকে আটক করে পুলিশ। অপরদিকে মঙ্গলবার (১২ নভেম্বর) ভোররাতে একই ইউনিয়নের দক্ষিণ মধুপুর কবিরাজ পাড়া থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৪৬ পিস ইয়াবা, ১৩ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আতাউর রহমানকে আটক করা হয়।

আরও পড়ুন : উলিপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা