সারাদেশ

ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে মাদরাসার ছাদে খেলা করার সময় পড়ে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সর্বজনীন পেনশন বৈষম্য দূর করবে

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালের দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা জামিয়া আবু বকর সিদ্দিক মাদরাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আরিফুল ইসলাম (১৩) জেলার সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসানপুর গ্রামের গনুর বাপের বাড়ির সিদ্দিক উল্লার ছেলে এবং একই মাদরাসার তৃতীয় জামাতের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন : কেপ ভার্দেতে নৌকাডুবি, নিহত ৬০

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার দিকে মাদরাসা ভবনের ছাদে খেলা করছিল আরিফুল ইসলাম। এ সময় পা-পিছলে ভবন থেকে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. গোলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মারা যাওয়া শিক্ষার্থী ওই মাদরাসার আবাসিক ছাত্র ছিল। পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন : গুজব ছড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা

এ বিষয়ে জানতে একাধিকবার বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা