সারাদেশ

যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : দিনাজপুরের চিররবন্দরে মাদকাসক্ত লাবু হোসেন লিমন (২৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : সর্বজনীন পেনশন বৈষম্য দূর করবে

বুধবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবু ওই গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, লাবু দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত ছিল। নেশার টাকার জন্য বাসায় প্রায় ঝগড়া করতো। নেশার টাকা না দিলে বাসার মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দিত। কিছুদিন আগে নেশা করার সময় পুলিশের হাতে আটক হয়ে কারাগারে যায়। পরে জামিনে বের হয়ে বাড়ি এসে আবারও নেশার টাকার জন্য মা-বাবাকে গালিগালাজ করতো ও মারধর করতে যেত। পরে তার বাবা শহিদুল ইসলাম লাবুর মামাদের বিষয়টি জানালে তারা গতকাল রাতে লাবুর হাত-পা রশি দিয়ে বেঁধে লোহার রড ও বাঁশ দিয়ে মারধর করলে ঘটনাস্থলেই লাবু মারা যায়।

আরও পড়ুন : কেপ ভার্দেতে নৌকাডুবি, নিহত ৬০

চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা