ছবি : সংগৃহিত
সারাদেশ

মানিকগঞ্জে গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে মাদক কারবারি ও সেবনের অভিযোগে গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আরও পড়ুন: শরীয়তপুরে আধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন

বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার পরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এদিন নিয়মিত অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে ০৭ টি পৃথক অভিযান (নিয়মিত ০৪, মোবাইল কোর্ট ০৩) চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ১ লক্ষ টাকা পেলেন অসুস্থ আ'লীগ নেতা

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, গ্রেফতারকৃত আসামিরা হলেন- মানিকগঞ্জ সদর থানার কৃষ্ণপুর কাচারী কান্দি এলাকার মৃত: সোবাহান বেপারীর ছেলে মো: আক্কাস আলী বেপারীকে (৪৪) গাঁজা সেবনরত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অপর আসামি মানিকগঞ্জের রাজিবপুর থানার মৃত রজ্জব হোসেনের ছেলে মো: কোহিনুরকে (৩৬) গাঁজা সেবনরত অবস্থায় ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আরও পড়ুন: শিবগঞ্জে ৪১০ কেজি পোনামাছ অবমুক্তকরণ

মানিকগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতিশ্বর পাল কর্তৃক মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেক আসামিকে ০৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং (৫০০/ +৪০০/) টাকা করে সর্বমোট ৯০০/ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

আরও পড়ুন: পাহাড় থেকে অস্ত্রসহ আটক ৭

গ্রেফতারকৃত আসামিদেরকে মানিকগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা