সারাদেশ
সরকারি চাকরি দেয়ার প্রলোভন: 

কারারক্ষীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ 

শফিক স্বপন, মাদারীপুর: মাদারীপুরের ডাসারে মো. শামীম আকন নামে এক কারারক্ষীর বিরুদ্ধে সরকারি চাকরি দেয়ার প্রলোভন দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া। এমন প্রতারণার ঘটনা জানাজানি হলে পুরো এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬৮৫

কারারক্ষী শামীম আকন উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের আবুল আকনের ছেলে। এবং সে বর্তমানে ঢাকার একটি কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তবে ওই টাকা হামিদুল নামে একজন পুলিশ সদস্যের কাছে দিয়েছেন বলে দাবি শামীম হোসেনের পরিবারের।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ভূক্তভোগী পরিবার। এদিকে এই ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী।

এলাকা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের তোতা সরদারের ছেলে অলিল সরদার ও শাহীন সরদারকে চাকুরী দেওয়ার জন্য বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করেন তোতা সরদার। পরে ওই কারারক্ষী শামীম হোসেন তোতা সরদারের দুই ছেলেকে চাকরি দিয়ে দিবে বলে বিশ লক্ষ্য টাকা দাবি করেন তোতা সরদারের কাছে।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত

ছেলেদের চাকুরির প্রলোভনে পরে প্রায় দুই বছর আগে ওই কারারক্ষীর দাবিকৃত টাকা পরিশোধ করেন বলে জানিয়েছেন তোতা সরদার। কিন্তু তাদের কারো চাকুরি হয়নি। পরে বারবার সময় নিয়েও টাকা ফেরত দিতে গড়িমসি করছেন কারারক্ষী শামীম হোসেন। টাকা ফেরত দিতে চাঁপ প্রয়োগ করেলে তোতা সরদারকে ২০ লাখ টাকার একটি চেক ও স্টাম্প দেন কারারক্ষী শামীম হোসেন। পরে টাকা না পেয়ে ওই কারারক্ষী শামীম হোসেনকে আসামি করে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী তোতা সরদার।

মামলার বাদী ভুক্তভোগী তোতা সরদার বলেন, আমার দুই ছেলেকে সরকারি চাকরি দেয়ার জন্য আমি কারারক্ষী শামীম আকনের কাছে ২০ লাখ টাকা দিয়েছি। সে চাকরিও দেয়নাই এবং সে আমার টাকাও ফেরত দেয় না। তাই আমি তার নামে মামলা করেছি। আমি তার প্রতারনার বিচার চাই।

আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল

কারারক্ষী শামীম হোসেনের স্ত্রী বলেন, আমরা টাকা এনে হামিদুল স্যারের কাছে দিয়েছি। হামিদুল স্যার ও আমার স্বামী একই সাথে চাকুরী করে।

অভিযুক্ত কারারক্ষী শামীম আকন বলেন, আমি তোতা সরদারের কাছ থেকে চাকরি দেয়ার কথা বলে ১২ লাখ টাকা এনেছি। আমি তার টাকা ফেরত দিয়ে দেব।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা