সারাদেশ

সৈকতে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মাছ

এম.এ আজিজ রাসেল, কক্সবাজার: এবার কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে ঝাঁকে ঝাঁকে মাছ। ছোট আকারের বিভিন্ন প্রজাতির এসব মাছ সবই মৃত।সৈকতের লাবনী পয়েন্ট থেকে শৈবাল পয়েন্ট পর্যন্ত মাছে মাছে ছেয়ে গেছে।

আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল

বৃহস্পতিবার সকাল থেকে জোয়ারের তোড়ে এসব মরা মাছ কূলে ভেসে আসে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট এর প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার হাসিবুল ইসলাম জানান, বিষয়টি তারা ক্ষতিয়ে দেখছেন। তাই শুরুতে মন্তব্য করতে চাননা।

জেলেরা জানান, সকালে কূলের কাছেই দুটি বোট জাল বসিয়ে মাছ ধরছিলেন। মাছের বড় একটি ঝাঁক এসে জাল ছিঁড়ে ফেলে। পরে জালসহ কূলে ভেসে আসে ঝাঁকে ঝাঁকে ছোটো আকারের মাছ।

এদিকে এই মৃত মাছ দেখতে ও কুড়াতে উৎসুক জনতার ভিড় নামে সৈকতে।

জাফর আলম নামে এক ব্যবসায়ী জানান, তিনি এই প্রথম টাকা ছাড়া মাছ কুড়িয়ে নিয়ে গিয়ে ৩৫ হাজার টাকার বিক্রি করেন। এতে তিনি বেশ লাভবান হয়েছেন। এছাড়াও যারা মাছ নেয়ার আশায় গেছেন, তারা কেউ খালি হাতে ফেরেননি। কেউবা বস্তা করে আবার কেউবা পলিথিন ব্যাগে করে মাছ সংগ্রহ করেছেন।

স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমে সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকায় প্রচুর মাছের উৎপাদন হয়েছে যা ফলস্বরূপ এমন অবস্থা।

আরও পড়ুন: হাজীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা

সপ্তাহখানেক আগে সাগরে ভেসে এসেছিলো অসংখ্য জেলেফিশ। এর আগে সমুদ্র সৈকতে থেকে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা