সারাদেশ
চতুর্থ শ্রেণি ছাত্রের মৃত্যু  

বড় ভাই গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই নুরুল ইসলাম আজাদকে (২২) গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: উন্নয়নের পক্ষে প্রাপ্য কাভারেজ চাই

নিহত মোহাম্মদ হোসাইন রাব্বি (১২) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো.হুমায়ন কবিরের ছেলে এবং একই এলাকার আরপি আরডি একাডেমী স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টার মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, গতকাল বুধবার ১৬ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হোককুইন্নাদের বাড়িতে এ ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গতকাল বুধবার রাত ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে রাব্বি উপজেলার কামলার পোল এলাকায় বাবার পাইপ দোকানে যায়। সেখানে ঘন্টা দুয়েক থাকার পর বাড়িতে চলে আসে। এরপর ঘরে এসে ডয়িং রুমের খাটের ওপর অজ্ঞান হয়ে পড়ে। পরে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, রাতে বাহিরে দীর্ঘ সময় আড্ডা মেরে ঘরে ফেরায় বড় ভাই আজাদ ছোট ভাই রাব্বিকে শাসন করে চড় থাপ্পড় দেয়। এতে ছোট ভাই স্ট্রোক করে মারা যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা জানান, নিহত শিক্ষার্থীর কপালের বাম পাশে একটু কাটা দাগ রয়েছে।

আরও পড়ুন: যে কারও সঙ্গে কাজ করব

ওসি আরো জানায়,এ ঘটনায় অপমৃত্য মামলা হয়েছে। নিহতের বড় ভাইকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা