সারাদেশ

এসিল্যান্ডকে ছুরিকাঘাত, গ্রেফতার ৬

মোঃ আসাদুজ্জামান (আসাদ), সাভার (ঢাকা): রাজধানী ঢাকার অদূরে সাভারে এসিল্যান্ড (ভূমি) কলাপাড়া উপজেলায় কর্মরত মোঃ আবু বক্কর সিদ্দিকীকে ছুরিকাঘাতের ঘটনায় জডিতদের ঢাকা ও সাভারের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে ব্যবহার করা মুুঠো ফোনটিও।

আরও পড়ুন: ৬ হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমার

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার (ওসি) দীপক চন্দ্র সাহা। তবে জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহ্নত ছুরিটিও। গ্রেফতারকৃতদের বিস্তারিত জানা যায়নি।

পুলিশ জানায়, ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে ছিনতাইয়ের সাথে জড়িত ৫জন এবং মোবাইলটি যে দোকানে বিক্রি করা হয়েছে সেই দোকানদারকেও গ্রেফতার করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: হাজীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা

প্রসঙ্গত, গত ২২শে অক্টোবর ২০২২ইং ল্যান্ড সার্ভে ও সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণ নিতে সাভারে আসেন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী। ১৪ নভেম্বর ২০২২ইং বিকালে অসুস্থ মাকে দেখার জন্য রাজধানী মিরপুরে যান ওই দিন রাতেই সাভারে ফিরে আসেন। রাতে সাভারের সি এ্যান্ডবি এলাকায় বাস থেকে নামার পর ছিনতাইকারীদের কবলে পড়েন এবং ছুরিকাঘাতে আহত। পুলিশ উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরের দিন আবু বক্কর সিদ্দিকীর ভগ্নিপতি সুমন হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা