ছবি: সংগৃহীত
অপরাধ

ডাসারে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে ৩১০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করছে পুলিশ।

আরও পড়ুন: নির্বাচনী বিরোধের জেরে হামলা, আহত ২

রোববার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার শশিকর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামে অশোক মল্লিক (৪০) ও তার স্ত্রী শান্তি মল্লিক (৩৫) নিজ বাড়ীতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রী ২ জনকে আটক করে।

আরও পড়ুন: ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এ সময় তাদের কাছ থেকে ৩১০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৫৭৫০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত অশোক মল্লিক নবগ্রাম ইউনিয়নের শশিকর গ্রামের মৃত অনিল মল্লিকের ছেলে ও শান্তি মল্লিক অশোকের স্ত্রী।

এ ব্যাপারে ডাসার থানার ওসি এস. এম শফিকুল ইসলাম বলেন, গাঁজা ব্যবসায়ী স্বামী-স্ত্রী ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে সোমবার (২২ জানুয়ারি) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা