ছবি: সংগৃহীত
অপরাধ

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবাসহ মো. মিলন হাওলাদার (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নার্স নিহত

সোমবার (২২ জানুয়ারি) গলাচিপা উপজেলার হরিদেবপুর বাসষ্ট্যান্ডে মিজান স্টোরের বন্ধ দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গলাচিপার গোলখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডস্থ হরিদেবপুর বাসষ্ট্যান্ডের মিজান স্টোরের বন্ধ দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক কারবারি মো. মিলন হাওলাদারকে আটক করে ডিবি পুলিশ। সে একই এলাকার মৃত লাল মিয়া হাওলাদারের ছেলে।

আরও পড়ুন: ওষুধের কোটায় মিলল ৮০ পিস ইয়াবা

তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর হইতে সাদা রংয়ের ৫ টি এয়ারটাইট জিপার ব্যাগে ৫০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা