ছবি: সংগৃহীত
অপরাধ

উলিপুরে ইয়াবাসহ আটক ২

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৫০০ পিস ইয়াবাসহ ব্রহ্মপুত্র নদ পাড়ি দেয়ার চেষ্টাকালে মাদক কারবারি সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ (৩০) ও মুসাকে মিয়া (১৯) আটক করেছে ডিবি পুলিশ।

আরও পড়ুন: জাজিরায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প পরিদর্শন

গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর গ্রামের আরফান মন্ডলের ছেলে এবং মুসা মিয়া একই এলাকার কদম আলীর ছেলে।

ডিবি পুলিশ জানায়, শনিবার (২০ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের বাবুর চর ঘাটের পাশ থেকে ৫০০ পিস ইয়াবাসহ সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশ ও মুসা মিয়াকে গ্রেফতার করে ডিবি।

আরও পড়ুন: ওষুধের কোটায় মিলল ৮০ পিস ইয়াবা

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত সরবেশ মন্ডল রফিক ওরফে দরবেশের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, আটক ২ মাদক কারবারির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা