ছবি: সংগৃহীত
অপরাধ

ঠাকুরগাঁওয়ে ভুয়া সিআইডি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও‌য়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই প‌রিচয় দেয়া এক প্রতারক‌কে আটক ক‌রে পুলি‌শে সোপর্দ ক‌রে‌ছে ভুক্ত‌ভোগী ও এলাকাবাসী।

বৃহস্প‌তিবার (১৮ জানুয়ারি) রা‌তে ঠাকুরগাঁও পৌর শহ‌রের মু‌ন্সিপাড়া থে‌কে তা‌কে আটক ক‌রে পুলিশ।

আটককৃত ব্যক্তির নাম পলাশ (৩৫)। তি‌নি জেলার পীরগঞ্জ উপ‌জেলার ভাকুয়া গ্রা‌মের সো‌লেমান আলীর ছে‌লে।

পুলিশ ও ভুক্ত‌ভোগী সূত্রে জানা যায়, জেলার রাণীশং‌কৈল উপ‌জেলার পাটাগড়া গ্রা‌মের লুৎফর রহমান এক‌টি ধর্ষণ মামলায় আসা‌মি হয়। এর কিছু‌দিন পর পলা‌শের স‌ঙ্গে লুৎফ‌রের প‌রিচয় হয়।

তখন পলাশ নি‌জে‌কে সিআই‌ডি অ‌ফিসার ব‌লে পরিচয় দেয়। তি‌নি লুৎফ‌রের নাম‌টি মামলার চার্জশীট থে‌কে বাদ দেয়ার কথা ব‌লে প্রায় ২০‌-২৫‌ দিন আগে ৩ লাখ ৫০ হাজার টাকা হা‌তি‌য়ে নেয়। বৃহস্প‌তিবার লুৎফ‌রের মামলার হা‌জিরা তা‌রিখ পড়‌লে তি‌নি আদাল‌তে এ‌সে মামলার হা‌জিরা দেয়।

প‌রে কৌশ‌লে আরও ৫০ হাজার টাকা দেয়ার কথা ব‌লে শহ‌রের মু‌ন্সিপাড়া এলাকায় পলাশ‌কে ডে‌কে নি‌য়ে আটক ক‌রে পু‌লি‌শে খবর দেয়। পু‌লিশ এ‌সে পলাশ‌কে গ্রেফতার ক‌রে থানায় নি‌য়ে যায়।

সদর থানার উপ-প‌রিদর্শক জাহাঙ্গীর আলম ব‌লেন, গ্রেফতারকৃত পলা‌শের বিরু‌দ্ধে এর আগে এক‌টি মাদক মামলা র‌য়ে‌ছে। তার বিরু‌দ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা