কাপ্তাইয়ে বিদ্যুৎকর্মীর আত্মহত্যা
সারাদেশ

কাপ্তাইয়ে বিদ্যুৎকর্মীর আত্মহত্যা

কাপ্তাই, রাঙামাটি : কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাংলা কলোনীতে পিডিবির সরকারী বাসা ১৫ নং বিল্ডিংয়ের ১ নং বাসার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (৩৬) পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন : সাজেকে সড়ক দুর্ঘটনায় ১ পর্যটক নিহত

বুধবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুর রহমান।

নিয়াজ মোর্শেদ কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পুর সংরক্ষণ বিভাগ অফিসের অধীন ডাইভারশন চ্যানেলে সাহায্যকারী পদে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার মহানগর এলাকায়।

স্থানীয় ইউপি সদস্য দুলাল মল্লিক জানান, নিয়াজ মোর্শেদ স্ত্রীর সাথে ঝগড়া করে সিলিং ফ্যানের সাথে গলায় রশি বেধে আত্মহত্যা করেন।

আরও পড়ুন : তিন জেলা নিয়ে ফুটবল একাডেমী গড়ার আহ্বান

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, সকাল ১০ টার দিকে ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আনা হলেও আগেই তাঁর মৃত্যু ঘটে। নিহতের গলায় দাগ রয়েছে বলে এই স্বাস্থ্য কর্মকর্তা জানান।

আরও পড়ুন : গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের দাবি

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা