সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে বিদ্যুৎকর্মীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে ফেটে যাওয়া পানির লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম সরদার (৩৫) নামের পৌরসভা বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন :

বুধবার দুপুরে মাদারীপুর শহরের শকুনী লেকের দক্ষিনপাড়ে এ ঘটনা ঘটে। নিহত শামীম সরদার ডাসার উপজেলার পশ্চিম বালিগ্রাম গ্রামের সিদ্দিক সরদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে অস্থায়ীভিত্তিক চুক্তিতে মাদারীপুর পৌরসভার পানির লাইন মেরামতের কাজে করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে মাদারীপুর শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে ফেটে যাওয়া পানির লাইন মেরামত কাজ শুরু করেন বিদ্যুৎকর্মী শামীম। এ সময় বৈদ্যুতিক সেচ পাম্পের সাহায্যে পানি অপসারনের করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আরও পড়ুন :

মাদারীপুর পৌরসভার সচিব ও তথ্য প্রদানকারী কর্মকর্তা খোন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস জানান, নিহত শামীম পৌরসভার একজন দক্ষ শ্রমিক ছিলেন। এমন মৃত্যুতে কোনভাবেই মেনে নেয়া যায় না। যখনই প্রয়োজন হতো, কল দিলেই জনগনের সেবা কাজ করে যেতো শামীম। পৌরসভার পক্ষ থেকে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে আর্থিকভাবে সহযোগিতা চলমান থাকবে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, বিদ্যুৎপৃষ্টে পৌরসভার এক কর্মীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় আইনীপ্রক্রিয়া শেষে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা