সারাদেশ

শিবচরে দুই ব্যবসায়ীকে জরিমানা

মাদারীপুর প্রতিনিধি : জাটকা বিক্রির অপরাধে মাদারীপুরের শিবচরে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ত্রিশ কেজি জাটকা জব্দ করা হয়।

আরও পড়ুন : ধর্ম ব্যক্তির কিন্তু উৎসব সর্বজনীন

বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার শেখপুর হাটে অভিযান পরিচালনা করে প্রশাসন ও নৌ পুলিশের সদস্যরা।

জানা গেছে, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষার জন্য ২ মাস জাটকা ধরা নিষেধ রয়েছে। এসময়ে নদ-নদী ও হাটবাজারে অভিযান চালাচ্ছে পুলিশ, ভ্রাম্যমান আদালত ও মৎস বিভাগ। বুধবার উপজেলার শেখপুর হাটে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এসময় কলাতলা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলামসহ নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। অভিযানকালে জাটকা বিক্রির সময় সাইদ সিপাই ও মিন্টু সিপাইকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৩০ কেজি জাটকা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : আমরা মাতৃ ও শিশুমৃত্যু কমিয়েছি

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম বলেন, 'জাটকা বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়েছে। জব্দকৃত ৩০ কেজি জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা