মেয়াদ শেষেও বন্ধ হয়নি দুবলিয়া মেলা!
সারাদেশ

মেয়াদ শেষেও বন্ধ হয়নি দুবলিয়া মেলা!

রাকিব হাসনাত, পাবনা: পাবনা সদর উপজেলার ঐতিহ্যবাহী দুবলিয়া মেলার অনুমোদন ১৮ অক্টোর পর্যন্ত থাকলেও মেলা এখনও চলছে। এর আগে অনুমোদন না থাকায় দুবলিয়া মেলার দুবলিয়া হাজী জসিম উদ্দিন ডিগ্রি কলেজের অংশ বন্ধ করে দেয় প্রশাসন।

আরও পড়ুন: পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে মেলা চত্বর গিয়ে দেখে যায়, মেলা চলছে। মেলার সব দোকানগুলো আগের মতোই বেচাকেনা করছি। আগেরদিন মঙ্গলবার (১৯ অক্টোবর) মেলা কমিটি থেকে মেলার দোকানদের আগামী শনিবার পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশ দেয়া হয়।

তবে এ ব্যাপারে মুখ খুলতে নাখোশ মেলা কমিটির সভাপতি ও চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক খান এবং মেলা কমিটির সেক্রেটারি ও চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইস খান।

আরও পড়ুন: দেশে আরও ২ জনের মৃত্যু

রইস খান বলেন, এ ব্যাপারে আমি কিছু জানি না। আপনি সভাপতি সিদ্দিক খানকে জিজ্ঞাসা করতে পারেন। আমি কিছু বলতে পারবো না। তবে বিষয়টি অস্বীকার করেন চেয়ারম্যান সিদ্দিক খান। তিনি বলেন, ‘আমি গতকালই মাইকে বলে দিয়েছি। কিন্তু কিছু দোকানদার হয়তো রয়ে গেছে। কিন্তু আমি সবাইকে মেলা শেষ করতে বলেছি।

এ বিষয়ে পাবনা সদর সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মো. শওকত মেহেদী সেতু বলেন, মেলা চালানোর কোন সুযোগ নেই। আমরা দ্রুতই সেখানে যাবো। মেলা চালানো হলে অভিযান চালিয়ে বন্ধ ঘোষণা করা হবে।

আরও পড়ুন: বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান

এর আগে অনুমোদন না থাকায় মেলা উদ্বোধনের ৫ দিন পর গত ১৩ অক্টোবর বিকেলে পাবনা সদর সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) মো. শওকত মেহেদী সেতুর নেতৃত্বে জেলা প্রশাসনের এক টিম অভিযান চালিয়ে মেলার এই অংশ বন্ধ করে দিয়েছে।

বন্ধের পর কলেজ অংশের এই মেলা নিয়ে কলেজের অধ্যক্ষ এবং মেলা কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যানের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এই অবৈধ মেলার জন্য চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি সিদ্দিক খানকে দায়ী করলেও সিদ্দিক খান পাল্টা কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের দায়ী করেন।

আরও পড়ুন: কংগ্রেসের নতুন সভাপতি খাড়গে

এ নিয়ে সংবাদ প্রকাশ হলে সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইস উদ্দিন খান। মেলার অবৈধ অংশ বন্ধ হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ‘স্কুল মাঠে জায়গা না হওয়ায় পাশের কলেজ মাঠে মেলা বসিয়ে ছিলাম, কিন্তু আপনারা সাংবাদিকরা অভিযোগ দিয়েছেন ‘ইয়ে তিয়ে অমক তমক, কলেজের শিক্ষার্থীদের অমুক অসুবিধা হচ্ছে, তমুক অসুবিধা হচ্ছে’, এজন্য প্রশাসন বন্ধ করে দিয়েছে। আপনারা জাতির বিবেক কিন্তু শত শত মানুষের কথা চিন্তু করলেন না, আপনাদের জন্য দেশে আর কিছু হবে না, মানুষের জন্য আর কিছু হবে না।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা