সাজেকে সড়ক দুর্ঘটনায় ১ পর্যটক  নিহত
সারাদেশ

সাজেকে সড়ক দুর্ঘটনায় ১ পর্যটক  নিহত

বিহারী চাকমা : রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে ওই এলাকার হাউজ পাড়া নামক স্থানে পর্যটক ভর্তি জীপ গাড়ি (ব্রাহ্মণবাড়িয়া ক -১৬) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে মোহাম্মদ সাগর আহমেদ (৩২) নামে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ পর্যটক গুরতর আহত হয়েছেন বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা।

আরও পড়ুন : তিন জেলা নিয়ে ফুটবল একাডেমী গড়ার আহ্বান

বুধবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে সাজেকের রুইলুই পাড়া পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে হাউজ পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় পর্যটকবাহী জীপ গাড়িটি । দূর্ঘটনায় নারীসহ আরও ৬ জন পর্যটক মারাত্মক ভাবে আহত হন।

আহতরা হলেন, মনিয়ামুন ( ২৯), ঢাকা রামপুরা, বর্না আক্তার (৩২) ঢাকা রামপুরা , নুর নাহার( ২৫) ঢাকা মিরপুর, লিটু (৩২) ঢাকা রামপুরা, দিদার হোসেন (২৬) ঢাকা আশুলিয়া।

আরও পড়ুন : সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধার করে অন্য একটি জীপ গাড়ি যোগে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার অভিযান শুরু করেছি। দূর্ঘটনা কবলিত পর্যটকগন ঢাকার বাসিন্দা বলে জানা যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা