সংগৃহীত ছবি
সারাদেশ

প্রশাসনের সাজেক ভ্রমণে নিরুৎসাহ

জেলা প্রতিনিধি: পার্বত্য জেলার সাম্প্রতিক সময়ে অস্থিরতা ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন।

আরও পড়ুন: স্বাভাবিক হয়েছে রাঙামাটি

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, বর্তমানে পার্বত্য জেলায় যে পরিস্থিতি বিরাজ করছে তাতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে পর্যটক ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না, শুধু নিরুৎসাহিত করা হচ্ছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। যা পরবর্তীতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে ছড়িয়ে পড়ে। এতে ৪ জন নিহত ও শতাধিক মানুষ আহত হন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা