অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সারাদেশ

অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি, গিয়াস উদ্দিন: নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক অজ্ঞাত যুবকের বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: খাদ্য উৎপাদন বাড়াতে হবে

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার ৬নং চরফকিরা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চর কচ্ছপিয়া গ্রামের চাপরাশির খালের পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে লাশটি সাগরের পানিতে ভেসে এখানে এসেছে। মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয়তের খবরের ভিত্তিতে পুলিশ উপজেলার চাপরাশির খাল পাড় থেকে বিবস্ত্র এ মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিক ওই যুবকের কোন পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই

ওসি তদন্ত আরো বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা