সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশ

সাংবাদিক হামলার প্রতিবাদে মানববন্ধন

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে দৈনিক সমকালের লৌহজং উপজেলা প্রতিনিধি ও লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলুর হামলার শিকার হন।

আরও পড়ুন: খাদ্য উৎপাদন বাড়াতে হবে

মঙ্গলবার (১১ অক্টোবর) বেলা ১১ টার দিকে লৌহজং উপজেলা ঘোড়দৌড় বাজার সংলগ্ন প্রেসক্লাবের সামনে এর প্রতিবাদে মানববন্ধন করে সাংবাদিকরা।

গত (৯ অক্টোবর) শিমুলিয়া ঘাটে সংবাদ সংগ্রহ করতে গেলে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সুমন মাদবর গংদের হামলা, হত্যার চেষ্টার করে।

আরও পড়ুন: বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

মানববন্ধনটির নেতৃত্ব দেন লৌহজং প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা মো. শওকত হোসেন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ওয়াসিম ফারুক, সহ-সভাপতি তাজুল ইসলাম রাকিব, সহ-সম্পাদক রমজান হোসাইন রকি, সাবেক সাধারন সম্পাদক মো. মানিক মিয়া, বিডিসি ক্রাইম নিউজের সম্পাদক ফয়সাল হাওলাদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ন-সম্পাদক পলাশ কুমার দে, সাংস্কৃতি কর্মী জাকির মৃধা।

আরও পড়ুন: পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম সাইম, প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নবীন, কার্যনির্বাহী সদস্য ফাহিম হোসেন মুন্না, পিংকি রহমান, সামাদ হাওলাদার, মো.জাহিদ হাসান, মতিউর রহমান রিয়াদ প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা