বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু
সারাদেশ

বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৫ শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ সময় আরও ১ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: খাদ্য উৎপাদন বাড়াতে হবে

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্শ্ববর্তী গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (১৮), একই উপজেলার ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুলের ছেলে সিয়াম (২০), আল আমিনের ছেলে শাহাদত (২৫), আয়তালের ছেলে রাশেদুল (২৪) এবং পীরগঞ্জর চকশোলাগাড়ী গ্রামের আব্দুল জলিলের ছেলে জব্বার।

আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম

আহত মেহেদুল পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে রসুলপুর গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই

কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, নিহত ব্যক্তিরা সবাই শ্রমিক। তারা ধাপেরহাট ৩২ মাইলের পূর্বপাশে পীরগঞ্জ উপজেলার চকশোলাগাড়ীর একটি ইটভাটায় কাজ করতেন। তিনি আরও জানান, বৃষ্টির মধ্যে আকস্মিক এ বজ্রপাতের ঘটনা ঘটে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা