দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
সারাদেশ

দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

আমিরুল হক, স্টাফ রিপোর্টার: রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫ জন ঘটনাস্থলে এবং ৪ জন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: পৃথক ছুরি হামলায় নিহত ১০

সোমবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ৯ জনের মধ্যে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। চার জন রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে তিন জনের পরিচয় মিলেছে। তারা হলেন—নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক অলিউর রহমান জুয়েল, জোয়ান পরিবহনের বাসচালক জীবন ও যাত্রী ধনঞ্জয় চন্দ্র।

আরও পড়ুন: রাইস মি‌লের ছাদ ভে‌ঙে ৩ শ্রমি‌ক নিহত

দুই বাসের সংঘর্ষে মোট ৩৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতালে চিকিৎসাধীন জোয়ান পরিবহনের যাত্রী আমজাদ হোসেন বলেন, ‌‘রংপুর মেডিক্যাল কলেজ মোড় থেকে বাস ছাড়তে রাত সাড়ে ১১টা বেজে যায়। সিট বাদেও বাসের ছাদে অনেক যাত্রী তোলেন হেলপার, সুপারভাইজার ও চালক। এরপর হেলপারের সঙ্গে গাঁজা সেবন করতে করতে বাস চালানো শুরু করেন চালক। এ সময় বাসের ভেতর গাঁজার ধোঁয়া ছড়িয়ে পড়লে কয়েকজন যাত্রী প্রতিবাদ করেন। কিন্তু তারা কারও কথা শোনেননি। দ্রুত গতিতে বাস চালিয়ে সৈয়পুরের দিকে যাওয়ার পথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এর মধ্যেও চালক বাসের গতি কমাননি। যাত্রীরা ধীরে চালানোর অনুরোধ করলেও শোনেনি। এরপর হঠাৎ বিকট শব্দ হয়। আর কিছুই বলতে পারবো না। জ্ঞান ফেরার পর দেখি আমি হাসপাতালে।’

আরও পড়ুন: জনপ্রিয়তায় ভীত হয়ে পড়েছে সরকার

ওই বাসের আরেক যাত্রী আব্দুস সালাম জানান, ‘আমি বাসে উঠতেই ভেতরে গাঁজার গন্ধ পাই। যেহেতু ওটাই সৈয়দপুর যাওয়ার শেষ বাস ছিল, তাই বিষয়টা এড়িয়ে যাই। দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে গেছি।’

আব্দুস সালামের সঙ্গে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার বন্ধু মোখতার। দুর্ঘটনায় আহত হয়ে তিনিও রংপুর মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। মোখতার অভিযোগ করে বলেন, ‘গাঁজা সেবন করে বাস না চালালে এবং বেপরোয়া গতিতে না চালালে এত বড় দুর্ঘটনা ঘটতো না।’

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও মৃত্যু

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ বলেন, রাত সাড়ে ১২টার দিকে বৃষ্টির মধ্যে পিচ্ছিল সড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এতে রাত তিনটা পর্যন্ত ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে মারা যাওয়া পাঁচজনের মরদেহ তারাগঞ্জ হাইওয়ে থানায় রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা