সারাদেশ

মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী দশমী মেলা শুরু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে শুরু হয়েছে ২১১ বছরের ঐতিহ্যবাহী দশমী মেলা। মনসা পূজাকে উপলক্ষ করে আয়োজিত এই মেলা হয়ে উঠেছে সার্বজনীন। যাতে ভিড় করেন সকল ধর্মের, সকল পরিচয়ের মানুষ। পরিণত হয়েছে স্থানীয় জনপদের মিলনমেলায়। মুন্সীগঞ্জ পৌরসভার সার্বিক ব্যবস্থাপনা মেলাটি হয়ে থাকে।

আরও পড়ুন: ৫ম শ্রেণির শিক্ষার্থী ৬ মাসের অন্তঃসত্ত্বা

জানাযায়, নদী বেষ্টিত এ জেলায় এক সময় সাপের খুব উপদ্রব ছিল। তাই মনসা পূজা জনপ্রিয় হয়ে উঠে এ অঞ্চলের হিন্দু ধর্মের অনুসারীদের কাছে। তবে এ মেলা এখন আর কোন ধর্মের মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। সম্প্রীতির এক অনন্য বন্ধন হয়ে উঠেছে এ মেলা।

এলাকাবাসী জানান, এক সময় নদীতে নৌকায় এ মেলার আয়োজন হলেও। পরে, শহরের কৃষি ব্যাংক এলাকা থেকে কালীবাড়ি উত্তর অংশের রাস্তায় বসতো। এখন মেলা বসে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকায়।

তারা আরও জানান, জেলার লোকজন ছাড়াও নারায়ণগঞ্জ, চাঁদপুর, শরীয়তপুর ও ঢাকা জেলার দোহার এলাকার লোকজন মুখিয়ে থাকতো কবে হবে দশমী মেলা। এ মেলায় বিয়েবাড়ির খাট-পালঙ্কসহ পরিবার গুছানোর সবই পাওয়া যেতো। আর শিশু-কিশোরদের জন্য বছরের মেলা ছিল মাসব্যাপী ঈদ উৎসবের আমেজের।

এ মেলার জন্য প্রতি বছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকে এলাকার শিশু-কিশোররা। নাগরদোলা, শিশুদের খেলনা, নিমকি-জিলাপি-মিষ্টির দোকান, সাংসারিক জিনিসপত্র, আসবাবপত্রসহ নানা রকম পণ্যের পসরা রয়েছে মেলায়।

আধারা ইউনিয়নের বাসিন্দা সিরাজ মিয়া বলেন, এখন আমাদের বয়স হয়েছে নাতীকে নিয়ে আসছি। এ মেলার ঐতিহ্য রয়েছে। এক সময় বাবার সাথে এসেছি। গ্রামের লোকজন প্রতিবছর প্রতীক্ষায় থাকতো কখন মেলা আসবে। খেলনা নিয়েছি নাতির জন্য।

মেলাতে আশা হোসেন বেপারী বলেন, সবসময়ই মেলাতে আসা হয়। চেনা-অচেনা অনেকে আসেন। আগে ১ টাকার টমটম গাড়ির, এখন স্মৃতি হয়ে রয়েছে। আর জিলাপি-বাদামের গাঁট্টা খেতার। এখন তো আর নেই।

কসমেটিক ব্যবসায়ী বিল্লাল হোসেন বলেন, মোটামুটি কিছু কাস্টমার আসছে। আশা করছি মেলায় লোকসমাগম হবে। আমার দোকানে রয়েছে চুড়ি-ফিতা-ব্যাগসহ ৪০০ প্রকার আইটেম রয়েছে।

মুন্সীগঞ্জ দশমী মেলা ও পৌরসভার প্রধান সহকারী মো. শহিদুল ইসলাম বলেন, ঐতিহ্যবাহী মেলাটি বেশ কয়েক বছর ধরে পৌরসভার ব্যবস্থপনায় আয়োজন হয়ে থাকে। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে মেলায়।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা