সারাদেশ
সৈয়দপুরে স্কুল ছাত্র 

রিফাতের চিকিৎসায় আর্থিক সাহায্যের প্রয়োজন

আমিরুল হক, স্টাফ রিপোর্টার: নীলফামারীর সৈয়দপুরের প্রত্যন্ত পল্লীর হতদরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী রিফাত হোসেন প্যারাপ্লিজিয়া রোগে আক্রান্ত। তাঁর সুচিকিৎসায় আর্থিক সাহায্যের প্রয়োজন।

আরও পড়ুন: খাদ্য উৎপাদন বাড়াতে হবে

তাই তাঁকে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করতে পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। আপনাদের আর্থিক সহযোগিতায় আবার সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে মেধাবী শিক্ষার্থী রিফাত হোসেন।

নীলফামারী সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়াপাড়ার (চৌধুরীপাড়া) রিকশাচালক মো. ছাদেকুল ইসলাম ও মেরিনা বেগম দম্পতির ছেলে মো. রিফাত ইসলাম (১৪)। সে হাজারীহাট স্কুল এন্ড কলেজের স্কুল শাখার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

আরও পড়ুন: পরাজিত করার দুঃস্বপ্ন দেখে লাভ নেই

গত প্রায় আট মাস ধরে সে অসুস্থ। চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় তাঁর প্যারাপ্লিজিয়া রোগ ধরা পড়েছে। এতে তার কোমর থেকে দুইটি পায়েই অচল হয়ে পড়ে। সে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে চলাচলের শক্তি। ফলে সে আর পায়ে হাঁটাচলা করতে পারে না। ইতোমধ্যে তাঁর চিকিৎসায় হতদরিদ্র পরিবারটি সহায় সম্পদ বিক্রি করে কয়েক লাখ টাকা পয়সা ব্যয় করেছে। কিন্তু তাতেও সে সুস্থ হয়ে উঠেনি অদ্যাবধি। বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন উন্নত চিকিৎসা পেলে রিফাত হোসেন আবার আগের মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে। কিন্তু উন্নত চিকিৎসার আর্থিক সামর্থ্য নেই তাঁর পরিবারের।

আরও পড়ুন: দেশে দুর্ভিক্ষ হওয়ার সুযোগ নেই

আর্থিক সংকটের কারণে তার বর্তমানে চিকিৎসাও চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে। তাই বর্তমানে অর্থাভাবে অনেকটাই বিনা চিকিৎসায় বাড়ি বিছানায় শুয়ে শুয়ে দিন কাটছে তাঁর। এতে করে দিন দিন সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। আর চোখের সামনে অসুস্থ ছেলের এ করুণ পরিণতিতে বাবা-মা অতি কষ্টে দিনাতিপাত করছেন।

অসুস্থ ছেলের চিকিৎসা করতে না পেরে তাঁর বাবা- মা মনোবেদনায় ভেঙ্গে পড়েছেন। কারণ তাদের এখন আর কোন সহায় সম্পদ নেই যে অসুস্থ ছেলের চিকিৎসা করাবেন। ছেলের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে পরিবারটি ইতোমধ্যে।

আরও পড়ুন: হারিকেন জুলিয়ার আঘাতে নিহত ২৮

এমতাবস্থায় মেধাবী শিক্ষার্থী রিফাতের উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবারের পক্ষে থেকে সমাজের সহৃদয়বান বিত্তশালী ও সম্পদশালীদের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী ব্যাংক হিসাব নং -৫৩১০০০২৯০৬২৩৮, সোনালী ব্যাংক লিঃ, সৈয়দপুর শাখা, নীলফামারী। বিকাশ নম্বর: ০১৯৯১-৫৮৬৮৪১ (ব্যক্তিগত)

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা