সারাদেশ

ভালুকায় জাতীয় উৎপাদনশীলতা দিবসে আলোচনা সভা

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ। উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ২ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে।

দেশে উৎপাদনশীলতা বাড়াতে সরকারের ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা রয়েছে। এর আওতায় প্রতি বছর গড়ে ৫ দশমিক ৬ শতাংশ হারে উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্র। ‘চতুর্থ শিল্প বিপ্লবের চেলেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা’ এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস।

সে লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (২অক্টোবর) সকালে পরিষদ সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উৎপাদনশীলতা বৃদ্ধির বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তাহমিনা নাছরিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, প্রাণী সম্পদ কর্মকর্তা- ডা মতিউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা-কৃষিবিদ সাইদুর রহমান, সহকারী প্রোগ্রামার মোঃ আতিকুর রহমান, প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ অন্যরা। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা