ছবি: সংগৃহীত
সারাদেশ

ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

সান নিউজ ডেস্ক: নাটোরের গুরুদাসপুরে মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে এসএসসি পরীক্ষার্থীকে এক স্কুলছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা করেছেন।

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে নিহত ১২৯

শনিবার (১ অক্টোবর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ৪৮ বছর বয়সী প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ উপজেলার নাজিরপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। আর ওই শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

জানা যায়, ওই ছাত্রীর মাকে ‘ধর্ম আত্মীয়’ বানিয়ে তাদের বাড়িতে যাতায়াত করতেন ফিরোজ। এর মধ্যে শনিবার সকাল ১০টার দিকে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে যায়। দুপুর ২টার দিকে মেয়ে বাড়ি না ফেরায় বিদ্যালয়ে খোঁজ নিতে যান বাবা। সেখানে গিয়ে জানতে পারেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদ তার মেয়েকে নিয়ে একটি মাইক্রোবাসে ওঠে চলে গেছে।

আরও পড়ুন: ট্র্যাক্টর ট্রলি পুকুরে পড়ে নিহত ২৬

তবে তিনি জানতে পারেন মেয়ে ও প্রধান শিক্ষক রাজশাহীতে অবস্থান করছে। এতে মেয়েটির বাড়ির লোকজন ফিরোজের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা প্রথমে মেয়েকে ফিরিয়ে দিতে রাজি হয়। পরে প্রধান শিক্ষকের স্বজনদের সঙ্গে নিয়ে রাজশাহীর ভদ্রা এলাকার একটি বাসায় তাদের সন্ধান পান। এ সময় মেয়েকে নিয়ে আসার চেষ্টা করলে প্রধান শিক্ষক বাধা দেন।

পরে তারা থানা পুলিশের কাছে গেলে ওই সুযোগে প্রধান শিক্ষক তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যান। তিনি রাজশাহীতে মেয়েকে খুঁজছেন। তবে এখনো সন্ধান পাননি। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রাতে গুরুদাসপুর থানায় শিক্ষার্থীর মা বাদী হয়ে প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদসহ তার তিন ভাইয়ের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

মামলার বিষয়টি নিশ্চিত করে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন বলেন, শনিবার রাত ১১টায় ওই ছাত্রীর মা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীকে উদ্ধার ও অভিযুক্ত প্রধান শিক্ষক ও তার ভাইদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা