সারাদেশ

সাভারে হল মার্কের নিরাপত্তাকর্মী খুন

সান নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার অদূরে সাভারে আলোচিত হল মার্ক গ্রুপের এক নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। তার নাম মো. রয়েলকে (৩৫)। তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেছে জুয়াড়িরা।

আরও পড়ুন: নরসিংদীতে ট্রাকচাপায় নিহত ৪

রোববার (২ অক্টোবর) সকালে উপজেলার হেমায়েতপুরের নগরচর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রয়েল সরকার (৩৫) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার সাতানা গ্রামের মৃত রহমত উল্লাহর ছেলে। তিনি সাভারের হেমায়েতপুরের নগরচর এলাকার আলোচিত হল মার্ক গ্রুপের একটি পরিত্যক্ত প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে জঙ্গলের মধ্যে রয়েলের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে নাটকীয়তার অভিযোগ

এ বিষয়ে সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুয়া খেলা নিয়ে দ্বন্দ্বে তাকে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে গেছে জুয়াড়িরা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা