যেখানে এসে কুকুর থমকে দাঁড়ায়
সারাদেশ
দেড়যুগেও হয়নি উন্নয়ন

যেখানে এসে কুকুর থমকে দাঁড়ায়

নিজস্ব প্রতিবেদক : যে রাস্তা দিয়ে গৃহপালিত প্রাণীরা যাতায়াত করতে ভয় পায়। চলতে গিয়ে থমকে দাঁড়ায়, স্বাভাবিকতা হারিয়ে খুব সতর্কতা নিয়ে পা ফেলে। রাস্তাটি দিয়ে চলতে হবে যেনে রাতের আঁধারে শিয়াল, বনবিড়ালও শিকারে বের হয়না।

আরও পড়ুন : আনুষ্ঠানিকভাবে ফেরার পরিকল্পনা ইভ্যালির

সেই রাস্তা দিয়ে দীর্ঘ দের যুগের অধিক সময় ধরে এই এলাকার এবং পার্শ্ববর্তী দুই গ্রামের জনগণ নিদারুণ কষ্ট নিয়ে চলাফেরা করে।

এ যেন রাজধানীর পাশে অবস্থিত সরকারের সকল সুবিধা বঞ্চিত একটি পাড়া। এটিকে সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের এক টুকরো ছিটমহল বললেও বাড়িয়ে বলা হবে না।

আরও পড়ুন : ভারতে দুর্ঘটনায় নিহত বেড়ে ৩১

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে সারা দেশ ভাসলেও ঐতিহ্যবাহী বানিয়ারা গ্রামের একমাত্র সরকারি রাস্তাটি আজও অবহেলিত।

রাস্তাটি জনপ্রতিনিধিদের এবং সরকার দলীয় নেতাদের চিন্তার বাহিরে নাকি অবহেলার শিকার তা আজও অজানা।

আরও পড়ুন : বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী

তবে খুব শিগগিরই রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে জানিয়ে আশার প্রদীপ জ্বেলে রেখেছেন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকারের উচ্চ পদস্থ সরকারি ব্যক্তিত্ব এবং গ্রামের সন্তানরা।

এদিকে গত বুধবার (২৮ সেপ্টেম্বর) গ্রামের সন্তান বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম নিউ মুঠোফোনে জানিয়েছেন সম্ভাব্য আগামী মাসে রাস্তাটির সংস্কারের কাজ শুরু হবে।

আরও পড়ুন : বীরের জন্য দোয়া চাইলেন বুবলী

প্রসঙ্গত, রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের অন্তর্গত মির্জাপুরের ঐতিহ্যবাহী বানিয়ারা গ্রামের কথা। এই গ্রাম থেকে দেশের জন্য কসবা সেক্টরে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা শহীদ লেঃ খন্দকার আজিজুল ইসলাম বীর বিক্রম।

এ গ্রাম থেকে দেশের খেদমতে বেরিয়ে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সাবেক আটর্নি জেনারেল খন্দকার আবু বকর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদের সময় এসএসএফ’র সাবেক সদস্য মেজর (অব:) খন্দকার এ হাফিজ।

আরও পড়ুন : ছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও

বর্তমানে সরকারের অতিরিক্ত সচিব হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন সৈয়দ মামুনুল আলম নিউ। এ ছাড়াও জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা খন্দকার সাইফুর রহমান (অমিত হাসান) এ গ্রামেরই সন্তান। গুরু প্রকাশ...

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা