ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের মানববন্ধন
সারাদেশ
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

ঠাকুরগাঁওয়ে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি : দীর্ঘদিন ধরে বেতনভাতা হতে বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

আরও পড়ুন : মন্ত্রিত্ব যা‌বে কিনা, এখতিয়ার প্রধানমন্ত্রীর

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও বড়মাঠ হতে ৫ শতাধিক শিক্ষক শিক্ষিকা ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কালেক্টরেট চত্বরে মিলিত হয় এবং ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তব্য দেন বেসরকারি প্র্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো: বুলবুল আলম,সাধারণ সম্পাদক যোতিশ চন্দ্র বর্মন এবং রংপুর বিভাগীয় শিক্ষক সমিতির আহবায়ক জাকারিয়া মাসুম।

বক্তারা, অভিযোগ করে বলেন,তারা দীর্ঘদিন যাবত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সকল প্রকার নীতিমালা অনুসরণ করে নিয়মিত ক্লাস নিয়ে আসছেন। তারা সময়ে সময়ে অনলাইনে বিভিন্ন জরিপের তথ্য সরবরাহ করেন এবং সরকারিভাবে বই সংগ্রহ করে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিয়ে আসছেন।

আরও পড়ুন : ট্রাসের মন্ত্রিসভায় অশ্বেতাঙ্গ আধিপত্য

কিন্তু ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও ঠাকুরগাঁও জেলার ২৩৫টি প্রাথমিক বিদ্যালয় যাচাই বাছাইয়ের ত্রুটি কারণে জাতীয়করণ হতে বাদ পড়ে। এ কারণে ওইসব বিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষক শিক্ষিকা বেতন ভাতা না পেয়ে সন্তান পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছেন।

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

এ অবস্থায় জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জাতীয়করণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা