সারাদেশ

স্বর্ণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের লড়িহারা এলাকায় বিমান ধর (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ডিউটি অফিসার এএসআই (সহকারী উপপরিদর্শক) মোহাম্মদ এনায়েত হোসেন।

আরও পড়ুন: করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট শনাক্ত

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। বিমান ধর পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের বণিকপাড়ার দুলাল ধরের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকায় সৌদিয়া জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের মালিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিমান ধর প্রতিদিন দোকানের ব্যবসা শেষ করে রাতে পটিয়ার গ্রামের বাড়িতে ফিরতেন তিনি। মঙ্গলবার রাতেও বিমান ধর দোকান বন্ধ করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার জন্য রওনা করেন। পথে পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের লড়িহড়া এলাকায় পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে গলাকেটে হত্যা করে। পরে স্থানীয়রা তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পটিয়া থানা-পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেল ও একটি ধারালো দা উদ্ধার করেছে।

আরও পড়ুন: ট্রাসের মন্ত্রিসভায় অশ্বেতাঙ্গ আধিপত্য

পটিয়া থানার ডিউটি অফিসার এএসআই (সহকারী উপপরিদর্শক) মোহাম্মদ এনায়েত হোসেন জানান, বিমান ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। কিন্তু কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

তিমি আরও বলেন, এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরে প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা