সারাদেশ

কক্সবাজার হবে দেশের গেটওয়ে

এম.এ আজিজ রাসেল : কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কমোডর অব. মোহাম্মদ নুরুল আবছার বলেছেন, ‘দেশে জেলা ভিত্তিক অন্য কোথাও উন্নয়ন কতৃর্পক্ষ নেই। প্রধানমন্ত্রী কক্সবাজারকে খুবই ভালবাসেন। তাই তিনি এখানে উন্নয়ন কতৃর্পক্ষ করেছেন। ভূ-রাজনৈতিক কারণে কক্সবাজার খুবই গুরুত্বপূর্ণ। অচিরেই এটি হবে বাংলাদেশের গেটওয়ে ও আইকনিক সিটি।’

আরও পড়ুন : পরিত্যক্ত বর্জ্যে উৎপাদিত পণ্য যাচ্ছে বিদেশে

মঙ্গলবার (০৬ সেপেটম্বর) বিকালে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘স্বপ্নের কক্সবাজার তৈরিই আমার মূল উদ্দেশ্য। কক্সবাজারের পরিবেশ সমুন্নত রেখেই পর্যটন বিকাশে কাজ করা হবে। মৃত্যুর আগে কক্সবাজারের জন্যে কিছু করতে চান বলে জানিয়েছেন কউক চেয়ারম্যান।’ তিনি বলেন, ‘সবার পরামর্শ ভবিষ্যতে গাইডলাইন হিসেবে নিয়ে কাজ করা হবে। চলার পথে আমার কোন ভুল হলে সরাসরি অফিসে এসে জানানোর আহ্বান জানান তিনি।’

কক্সবাজার প্রেস ক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএফইউজে সদস্য এডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি জিএম আশেক উল্লাহ ও বিএফউজে সদস্য প্রথম আলোর কক্সবাজার অফিস প্রধান আবদুল কুদ্দুস রানা। সভা সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

বক্তব্যে সাংবাদিকেরা বলেন, ‘কক্সবাজারে ব্যাপক উন্নয়ন যজ্ঞ বাস্তবায়ন হচ্ছে। কিন্তু সমস্যাও রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করতে হবে। এখানে নির্বিচারে পাহাড় কাটার ফলে পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। রয়েছে পানি সংকট। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে নদী ও সাগরে বর্জ্য যাচ্ছে। এতে পানির তলদেশে বসবাস করা প্রাণীরা রয়েছে অস্থিত্ব সংকটে।

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

পাশাপাশি কক্সবাজারের জমির প্রতি সবার লুলোপ দৃষ্টি। রাতারাতি এখানে জমি দখল হয়ে যায়। সমুদ্র সৈকত ঘিরে এই দখলবাজি বেশি চলে। যার ফলে সমুদ্রের ভাঙন তীব্র হচ্ছে। জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানো যাচ্ছে না। সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে হবে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা