ফরিদপুর প্রেসক্লাব : সবুজ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সারাদেশ
ফরিদপুর প্রেসক্লাব

সবুজ হত্যা বিচারের দাবিতে মানববন্ধন

বিভাষ দত্ত, ফরিদপুর প্রতিনিধি : বায়তুল আমানের আলোচিত ফারুক হত্যা, রুহুল হত্যা, মেহেদী হত্যার মাষ্টারমাইন্ড এবং সবুজ হত্যার প্রধান আসামি একাধিক চুরি, ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি বায়তুল আমানের শীর্ষ সন্ত্রাসী অনু এবং রিয়ান বাহিনীর বিচারের দাবিতে এবং অনু-রিয়ান বাহিনীর আশ্রয় প্রশ্রয় দাতাদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : পরিত্যক্ত বর্জ্যে উৎপাদিত পণ্য যাচ্ছে বিদেশে

বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, ফরিদপুর পৌরসভার ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: আব্দুল হক, নিহত সবুজের বাবা মো: শহিদ মোল্লা, সবুজের স্ত্রী সামিয়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, সবুজ হত্যাকান্ডের সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

তারা আরও বলেন, প্রশাসন কেন সন্ত্রাসীদের গ্রেফতার করছে না সেটা আমরা বুঝতে পারছি না। অপরাধীরা দিনের পর দিন অপরাধ করবে এবং তারা ঘুরে বেড়াবে এভাবে চলতে দেয়া যায় না।

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

তারা এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ফরিদপুর শহর প্রদক্ষিণ করে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা