সারাদেশ

চা শ্রমিকদের সাথে শিক্ষার্থীদের একাত্মতা প্রকাশ

নিনা আফরিন, পটুয়াখালী: ‘দুটি পাতা একটি কুড়ি, শুনতে পারো কি আহাজারি’ এই প্রতিপাদ্য নিয়ে চা শ্রমিকদের সাথে একাত্মতা প্রকাশ করে পটুয়াখালীতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন: সেক্রিফাইজ করতে রাজি আছি

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় পৌর শহরের ঝাউবাগানাস্থ এলাকায় মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ২০২১-২২ সালের চুক্তি দ্রুত চুড়ন্তকরণ ও বাস্তবায়ন এবং চা শ্রমিকদের ৩ শত টাকা মজুরি দাবির সাথে সংহতি প্রকাশ করে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী গাজী সিহাব, সুকান্ত হৃদয় ও ইবাদুল ইসলামসহ অন্যরা।

আরও পড়ুন: ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব

শিক্ষার্থীরা বলেন, সিলেটের চা বিক্রির জন্য রাজকীয় প্রচার করা হয়। কিন্তু চা অর্জনের পেছনে থাকা শ্রমিকের কান্নার জল শুকিয়ে যায় কিছু বোঝার আগেই। তাই তাদের ৩শ টাকা মজুরি ন্যায্য দাবি। তাই তাদের সাথে আমরা সংহতি জানাই।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা