বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন জিয়া
সারাদেশ

বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করেছিলেন জিয়া

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা না করলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আওতায় আনা তো দূরের কথা, জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়েছিল। জিয়াউর রহমান দেশের স্বাধীনতাবিরোধী শক্তিকে শুধু রাজনীতি করার অধিকারই দেয়নি, তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিল।

আরও পড়ুন: জনগণের ভোটেই ক্ষমতায় আ’লীগ

ঝালকাঠি সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঝালকাঠি সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ওয়াসা এমডির ব্যাংক হিসাব তলব

বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষ প্রফেসর ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ইলিয়াস বেপারী, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, কলেজ ছাত্র লীগের সভাপতি আশিকুর রহমান শাওন, সাধারণ সম্পাদক কাওসার হোসেন । অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সান ‍নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা