জাতীয়

শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের সব নেতাকর্মীকে শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, নিজের গ্রামে গেলে প্রতিবেশী ছেলে মেয়েদের সাক্ষরজ্ঞান দিতে হবে। চাকরির পেছনে না ঘুরে নিজে চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। অহেতুক অর্থের পেছনে না ঘুরে নিজেকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে। মহৎ হতে মহৎ ত্যাগ লাগবে, এটা জতির পিতার শিক্ষা।

বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, দুর্যোগ দুর্বিপাকে ছাত্রলীগসহ আমাদের নেতাকর্মীরা পাশে ছিল। করোনায় মরদেহ দাফন, ধান কেটে দেওয়াসহ নানা কাজ করে দিয়েছে। এজন্য তাদের আমি ধন্যবাদ জানাই।

বঙ্গবন্ধুকে নিয়ে গোয়েন্দাদের রিপোর্টের সংকলন প্রকাশের বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমি বর্তমান ও সাবেক ছাত্রনেতাদের বলবো, বিষয়গুলো দেখতে ও পড়তে। এর মধ্য দিয়ে নিজেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বলবো। দেশপ্রেম না থাকলে ক্ষমতায় থাকা যায়, মানুষের জন্য কাজ করা যায় না।

সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। এগুলোর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। প্রগতির পথে এগিয়ে যেতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবে দক্ষ মানবশক্তি গড়ে তোলার কাজে ছাত্রলীগকে মনোনিবেশ করতে হবে। ’৪১ সালের উন্নত বাংলাদেশের জন্য নিজেদের তৈরি করে গড়ে তুলতে হবে- যোগ করে শেখ হাসিনা।

এসময় বঙ্গবন্ধুর দেশ গড়ার ইতিহাস তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন করে গড়ে স্বল্পোন্নত দেশের স্বীকৃতি নিয়েছেন জাতিসংঘ থেকে। তিনি অসাধ্য সাধন করে যান। পৃথিবীর কোনো দেশ বা নেতা এটা করতে পারেননি।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা